ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৮
  • ৮৭৮০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগ ও নিউভিশন সল্যুশনস লিমিটেড, ঢাকা এর উদ্যোগে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনের লক্ষ্যে আয় বৃদ্ধির জন্য কাঁঠাল উৎপাদন পরবর্তী প্রযুক্তি এবং বাজারজাতকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বারি’র সেমিনার রুমে অনুষ্ঠিত পোস্টহারভেস্ট ম্যানেজমেন্ট, প্রোসেসিং এন্ড মার্কেটিং অফ জ্যাকফ্রুটস প্রকল্পের আওতায় কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) এর অর্থায়নে আয়োজিত এ কর্মশালায় বারি’র বিজ্ঞানী, কেজিএফ ও নিউভিশন সল্যুশনস লিমিটেড এর কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। কর্মশালায় গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) এর নির্বাহী পরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী ও পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. তারিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প কোঅর্ডিনেটর মো. হাফিজুল হক খান। প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপনা করেন পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম ফেরদৌস চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat