ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৮-৩০
  • ৭৯৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ড. ইউনুসের বিরুদ্ধে চলমান সব মামলা প্রত্যাহার করার দাবি জানিয়ে বিএনপি আবার প্রমাণ করলো তারা দেশের সংবিধান, আইন, আদালত কিছুই মানে না। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি  আজ এক বিবৃতিতে আরো বলেন,‘বিএনপি যুদ্ধাপরাধীদেরও বিচার বন্ধের দাবি করেছে এবং গোলাম আযম, সাঈদী, কাদের মোল্লা, নিজামী, মুজাহিদের মত চিন্থিত ও সর্বোচ্চ আদালাত কর্তৃক দন্ডিত  যুদ্ধাপরাধীদের পক্ষে প্রকাশ্যে সাফাই গেয়েছে।’
বিবৃতিতে তারা বলেন যে সংবিধান লংঘণকারী, সশস্ত্রবাহিনীর চাকুরিবিধি লংঘণকারী, অবৈধ ক্ষমতা দখলকারী, অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে বিনাবিচারে ও প্রহসনমুলক বিচারে কর্নেল তাহেরসহ শত শত সামরিক অফিসার ও সৈনিক হত্যাকারী, সামরিক শাসক জেনারেল জিয়ার রাষ্ট্রীয় ক্ষমতা, অর্থ, সম্পদের অপব্যবহার করে গোয়েন্দা সংস্থাকে দিয়ে উপর থেকে চাপিয়ে দেয়া অস্বাভাবিক রাজনৈতিক দল বিএনপি’র দন্ডিত যুদ্ধাপরাধী, খুনি,অপরাধী, দুর্নীতিবাজদের পক্ষে সাফাই গাওয়াটাই স্বাভাবিক। তারা বলেন, অপরাধীদের পক্ষে সাফাই গাইতে গাইতে বিএনপি দলটিই অপরাধীদের দলে পরিনত হয়ে গিয়েছে।
পৃথিবীর সভ্য কোনো দেশেই সেই দেশের কোনো নাগরিক, তিনি যতই সম্মানীয় হোন না কেন, আইন ও বিচারের উর্ধে থাকতে পারেন না উল্লেখ করে জাসদ নেতৃবৃন্দ বলেন,  বিএনপি যখন ড. ইউনুসের বিরুদ্ধে চলমান সকল মামলা প্রত্যাহার করার দাবি করছে, তখন সমগ্র বিশ্ব দেখছে-  যুক্তরাষ্ট্রের গত মেয়াদের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে একের পর এক আদালতে হাজিরা দিতে হচ্ছে এবং জেলখানা গিয়ে কয়েদি হিসাবে ছবি তুলতে, মাগ শট দিতে বাধ্য করা হচ্ছে।
জাসদ নেতৃবৃন্দ বলেন, ড. ইউনুসও সংবিধান ও আইন অনুযায়ী আত্মপক্ষ সমর্থণের মৌলিক অধিকার চর্চা করছেন, উকিল নিয়োগ করেছেন এবং আদালত থেকে জামিন নিয়ে দেশে বিদেশে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছেন। ড. ইউনুসের দ্বারা সরাসরি ক্ষতিগ্রস্ত ব্যক্তিগণের প্রতিকার চেয়ে মামলা প্রত্যাহার করা হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মৌলিক মানবাধিকার অস্বীকার ও লংঘিত হবে। এসব কিছু জেনেও বিএনপির একমুখে ড. ইউনুসের মামলা প্রত্যাহারের দাবি, আরেক মুখে মানবাধিকারের জন্য মায়াকান্না বিএনপি’র রাজনীতির ভন্ডামিরই প্রমাণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat