ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৩-০৯-০২
  • ৬৭৯৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের  ডেপুটি স্পিকার  মো. শামসুল হক টুকু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু সারাজীবন বাঙ্গালী জাতীয়তাবাদকে সমুন্নত রাখতে সংগ্রাম করছেন এবং জনগণকে উদ্বুদ্ধ করেছেন। তাই বাঙ্গালী জাতীয়তাবাদকে সংস্কৃতিতে ধারণ করে সবার মাঝে তা ছড়িয়ে দিতে হবে।
আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘অপসংস্কৃতি ও ইতিহাস বিকৃতি রোধ, মহান মুক্তিযুদ্ধের চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের পথচলা’ প্রতিপাদ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের ৭ম জাতীয় কাউন্সিল ত্রিবার্ষিক সম্মেলন ২০২৩  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 
জাতীয় সঙ্গীত গেয়ে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন ডেপুটি স্পিকার ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ রশিদুল আলম।
শামসুল হক টুকু আরো বলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ মুক্তিযুদ্ধের চেতনা লালন করে। বাঙ্গালী জাতির সংস্কৃতি, ভাষা ও লক্ষ্যের বিস্তুৃতি ঘটানোর জন্যই কিছু সংস্কৃতিমনা ব্যক্তি জন্ম দিয়েছিলেন প্রতিষ্ঠানটির। মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত করার ঘৃণ্য প্রচেষ্টাকে নস্যাৎ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তারা। 
ডেপুটি স্পিকার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক বিশ্বে স্বাধীন বাঙ্গালী জাতিসত্তার পরিচয় তুলে ধরেছিলেন। তাঁকে হত্যার মূল উদ্দ্যেশ্যই ছিল বাঙ্গালী জাতীয়তাবাদকে হত্যা করা। প্রধানমন্ত্রী  শেখ হাসিনাকেও একই কারণে বার বার হত্যাচেষ্টা করা হয়। বাঙ্গালী জাতীয়তাবাদ, চিন্তা-চেতনা ও ইতিহাসকে আমরা যত সমৃদ্ধ করবো, স্বাধীনতার পরাজিত শক্তিকে প্রতিহত করা তত সহজ হবে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মনির সভাপতিত্বে এবং পরিষদের সাধারণ সম্পাদক অভি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক রেলপথমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ মুজিবুল হক এমপি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, এফবিসিসিআই-এর পরিচালক মোঃ সহিদুল হক মোল্লা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat