ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৩
  • ৭৮৬৮৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নারীরা নিজেকে সকলের সামনে সুন্দর করে উপস্থাপন করতে ভালোবাসেন। আর এর জন্য অনেকেই করেন শরীরে কাটাছেঁড়া। অভিনয়শিল্পীদের ক্ষেত্রে প্লাস্টিক সার্জারির প্রবণতা বেশি দেখা যায়। ‍সুন্দরের পরিবর্তে অনেক সময় হয় হিতে বিপরীত। যেমনটা ঘটেছে আর্জেন্টিনার অভিনেত্রী সিলভিনা লুনার সঙ্গে। প্লাস্টিক সার্জারি করতে নিজের জীবনটা দিতে হলো এই জনপ্রিয় অভিনেত্রী, মডেল ও টিভি সঞ্চালককে। খবর এনডিটিভির।
গত ৩১ আগস্ট মারা গেছেন সিলভিনা লুনা। জানা গেছে, দুটি কিডনিই বিকল হয়ে গত ৭৯ দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসকেরা তার কিডনি প্রতিস্থাপন করতে চেয়েছিলেন। কিন্তু তাকে কোনোভাবেই কিডনি প্রতিস্থাপনের জন্য শারীরিকভাবে প্রস্তুত করে তোলা যাচ্ছিল না। শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে চলেই গেলেন লুনা।
লুনার আইনজীবী ফার্নান্দো বারল্যান্ডো তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, অভিনেত্রীর পরিবারের সম্মতিতেই তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে।
আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, প্লাস্টিক সার্জারির জটিলতার কারণে কয়েক বছর ধরেই নানা স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন লুনা। এসব জটিলতা থেকেই তার দুটি কিডনিই বিকল হয়ে যায়। তার রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমেই কমে আসছিল। মাঝে কোভিড সংক্রমণ হওয়ায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat