ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৩
  • ৭২০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফেনীতে ই-জিপি (ইলেকট্রনিক গভার্নমেন্ট প্রকিউরমেন্ট) সচেতনতায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ  বেলা ১১টায় জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ণ বিভাগের সিপিটিইউ-এর (সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট) পরিচালক মো. আকনুর রহমান। সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার।
কর্মশালায় তথ্য উপস্থাপন করেন বিসিসিপি'র (বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রাম) প্রোগ্রাম পরিচালক ডা. জিনাত সুলতানা। এতে বলা হয়, উন্নত বাংলাদেশের লক্ষ্যে ই-জিপি সিস্টেমটি সরকারের দপ্তরগুলোর ক্রয়কার্য সম্পাদনে একটি অনলাইন প্লাটফর্ম। ই-জিপির মাধ্যমে সরকারি ক্রয়ের গুণগত মান বৃদ্ধি, কাজের স্বচ্ছতা বৃদ্ধি পাচ্ছে।
কর্মশালায় প্রধান অতিথি বলেন, স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে কর্মকান্ড কাম্য পর্যায়ে রাখা, সরকারি টাকার সর্বোত্তম ব্যবহার, টেকসই উন্নয়ন নিশ্চিতে ই-জিপি একটি কার্যকর পদক্ষেপ। এর মাধ্যমে আমরা সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত সুবিধা নিশ্চিত করতে পারি।
জেলাপ্রশাসক বলেন, সময় ও খরচ সাশ্রয় করবে ই-জিপি। এ পদ্ধতিতে ফেনীতে সরকারি দপ্তরগুলোতে কার্যক্রম পরিচালনায় ভূমিকা নেওয়া হবে।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সিপিটিইউ এর পরিচালক  লাবনী চাকমা। এতে অংশ নেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat