ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৪
  • ৬৭৬৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিন অ্যালেন ও গ্লেন ফিলিপসের জোড়া হাফ-সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আশা  বাঁচিয়ে রেখেছে সফরকারী  নিউজিল্যান্ড।  
গতরাতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড ৭৪ রানে হারিয়েছে বিশ^ চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। প্রথম দুই ম্যাচ হারের পর তৃতীয়টিতে জিতে সিরিজে এখন ২-১ ব্যবধানে পিছিয়ে নিউজিল্যান্ড।
সিরিজ বাঁচাতে তৃতীয় ম্যাচে জয় ছাড়া বিকল্প পথ ছিলো না নিউজিল্যান্ডের। সেই লক্ষ্যে বার্মিংহামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ডেভন কনওয়েকে নিয়ে ৩১ রানের সূচনা করেন অ্যালেন। ৯ রানে থামেন কনওয়ে। দ্বিতীয় উইকেট টিম সেইফার্টের সাথে ৪৪ রান তুলেন অ্যালেন।
প্রথম দুই জুটি বড় না হলেও তৃতীয় উইকেটে ফিলিপসের সাথে ৪৭ বলে ঝড়ো গতিতে ৮৮ রান যোগ করেন অ্যালেন। যার সুবাদে  বড় স্কোরের ভিত পায় নিউজিল্যান্ড। ১৭তম ওভারে আউট হবার আগে টি-টোয়েন্টিতে তৃতীয় হাফ-সেঞ্চুরির ইনিংসে ৮৩ রান করেন অ্যালেন। ৫৩ বল খেলে ৪টি চার ও ৬টি ছক্কা মারেন তিনি।
তার ৩৪ বল খেলে ২শর বেশি স্ট্রাইক রেটে ৫টি করে চার-ছক্কায় ৬৯ রান করেন ফিলিপস। অ্যালেন-ফিলিপসের ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রানের বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে এই সংক্ষিপ্ত ভার্সনে  যা কিউইদের সর্বোচ্চ । ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন ২টি উইকেট নেন।
জবাবে নিউজিল্যান্ডের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিজেদের মেলে ধরতে পারেনি ইংল্যান্ডের ব্যাটাররা। ৫৫ রানে প্রথম ৪ উইকেট হারানোর ধাক্কা পরবর্তীতে আর কাটিয়ে উঠতে পারেনি ইংলিশরা। শেষ পর্যন্ত ৯ বল বাকী থাকতে ১২৮ রানে গুটিয়ে যায় ইংলিশরা।
দলের পক্ষে অধিনায়ক জশ বাটলার ২১ বলে ৪০, মঈন আলি ২৬ ও জনি বেয়ারস্টো ১২ রান করেন। নিউজিল্যান্ডের কাইল জেমিসন-ইশ সোধি ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন অ্যালেন।
আগামীকাল নটিংহামে সিরিজের চতুর্থ ও শেষ টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat