ব্রেকিং নিউজ :
ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক তুরস্কে গ্যাস পাইপলাইনে ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়া: গ্যাজপ্রম সরকারি দপ্তরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত জরুরি: মৎস্য মন্ত্রী পাক-আফগান সংঘাত অবসানের দায় কাবুলের : ইসলামাবাদ হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্য মন্ত্রী ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক’ হামলার ঘোষণা ইরানের সামরিক বাহিনীর চাঁদের পথে নাসার ঐতিহাসিক মহাকাশযাত্রা শুরু
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৭
  • ৬৫৯৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিবেশ সুরক্ষা আইনের অধীন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালার সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে সুনামগঞ্জের ছাতক থেকে বিপজ্জনক বর্জ্য অপসারণের কেন নির্দেশনা দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ৬০ কার্য দিবসের মধ্যে র্বজ্য অপসারণে গৃহীত পদক্ষপে বিষয়ে প্রতিবেদন দাখিলে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে।
জনস্বার্থে আনা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। ব্লাস্টের পক্ষ থেকে আদালতের আদেশের বিষয়টি জানানো হয়।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনুন নাহার সিদ্দিকা, মো.নাজমুল করিম। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল অমিত তালুকদার।
গত ১৫ জুলাই একটি জাতীয় দৈনিক পত্রিকায় ‘ছাতক: ময়লার দুর্গন্ধে পথচারীরা অতিষ্ঠ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এ রিট করেন স্থানীয় বাসিন্দা আইয়ুব করম আলী ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।
ব্লাস্টের পক্ষ থেকে আদালতের আদেশের বিষয়টি জানানো হয়।  মঙ্গলবার এ আদেশ দেয় উচ্চ আদালত।
ছাতকের গোবিন্দগঞ্জ-সৈদেরগাও  ইউনিয়নের গোবিন্দগঞ্জ পয়েন্টের রেলগেট, সুহিতপুর ও নুতনবাজার এবং ছাতক পৌরসোভা ও জাউয়া বাজারের প্রবেশ পথে বর্জ্য পদার্থের স্তুপ রয়েছে, যা মানুষের জন্য বিশেষত স্কুলগামী শিক্ষার্থীদের স্বাস্থ্য ও জীবনের জন্যক্ষতিকর এবং এ পরিস্থিতির কারণে প্রতিনিয়ত চরম সমস্যা ও নৈতিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। এ কারণে সুনামগঞ্জের এসব স্থানে বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আইন ১৯৯৫ এর অধীনে বাংলাদেশ কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২১ এর সুষ্ঠু বাস্তবায়নে বিবাদীদের বিধি বদ্ধ দায়িত্ব পালনে ক্রমাগত ব্যর্থতায় সংক্ষুব্ধ হয়ে জনস্বার্থে এ রিট করা হয়।
রিটে স্থানীয় সরকার সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সচিব, স্বাস্থ্য সচিব, সুনামগঞ্জের জেলা প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান, ছাতকের নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, ছাতক,  গোবিন্দগঞ্জ-সৈদেরগাও  চেয়ারম্যানকে রিটে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat