ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৯
  • ৮১১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে বিজয়ী ১০ সংরক্ষিত নারী কাউন্সিলরকে সংবর্ধনা (সন্মাননা) প্রদান করা হচ্ছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর বীরশ্রেষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গির (সদর রোড) সড়ক বিডিএস মিলনায়তন সভা কক্ষে  ‘সাপ্তাহিক জাগো নারী’ পত্রিকাটি নবম বর্ষে পদার্পন উপলক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
সাপ্তাহিক ‘জাগো নারী’ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভপতিএম আমজাদ হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)-এর সহধর্মীনী, নারীনেত্রী লুনা আবদুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন- বরিশাল মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন। 
বক্তারা বলেন, সাপ্তাহিক ‘জাগো নারী’ পত্রিকাটি বিগত ৯ বছর যাবৎ নারীর ক্ষমতায়ন, নারী জাগরণ ও নারী বিষয়ক সকল প্রকার সংবাদ প্রকাশে অগ্রনী ভুমিকা পালন করে আসছে।
এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বিসিসি নির্বাচনে বিজয়ী ১০ সংরক্ষিত নারী কাউন্সিলর, জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, নগরীর বিশিষ্টজন, প্রিন্ট ও ইলেক্টট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat