ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৯-১০
  • ৭০৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে গোল্ডেন টিকিট পেলেন দেশটির মাস্টার ব্লাস্টার ব্যাটার শচীন টেন্ডুলকার। বিশ্বকাপের এই বিশেষ টিকিট টেন্ডুলকারের হাতে তুলে দেন বিসিসিআই সচিব জয় শাহ।
ঘরের মাঠে ওয়ানডে বিশ^কাপকে সামনে রেখে বিশিষ্টজনদের জন্য গোল্ডেন টিকিটের ব্যবস্থা করেছে বিসিসিআই। এই বিশেষ টিকিট দিয়ে বিশ্বকাপের সব ম্যাচ দেখা যাবে। বিসিসিআইয়ের অতিথি হিসাবে ভিআইপি বক্সে বসে বিশ্বকাপের খেলা দেখতে পাবেন বিশিষ্টজনরা।
টেন্ডুলকারের আগে প্রথম গোল্ডেন টিকিট পেয়েছেন বলিউড তারকা অমিতাভ বচ্চন। টেন্ডুলকারের বাড়িতে গিয়ে তার কাছে দ্বিতীয় টিকিট তুলে দেন জয় শাহ। টেন্ডুলকারকে টিকিট দেয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করে বিসিসিআই।
ছবির ক্যাপশনে বিসিসিআই লিখেছে, ‘ক্রিকেট ও দেশের জন্য অবিশ্বাস্য একটি মুহূর্র্ত। ‘গোল্ডেন টিকিটস ফর ইন্ডিয়ান আইকন’ কর্মসূচিতে এবার টেন্ডুলকারের হাতে বিশ^কাপ টিকিট তুলে দেওয়া হল। টেন্ডুলকারের ক্রিকেট প্রতিভা ও তার সাফল্য প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে। এবার বিশ্বকাপের সাথে জড়িত হলেন টেন্ডুলকারও। বিশ্বকাপের খেলা চলাকালীন মাঠে উপস্থিত থাকবেন তিনি।’
আগামী ৫ অক্টোবর ভারতের আহমেদাবাদে গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ১৯ নভেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে বিশ^কাপ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat