ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৭
  • ৫৯৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রাজিলের আমাজোনাস রাজ্যে শনিবার (১৬ সেপ্টেম্বর) একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা সকল আরোহী নিহত হয়েছে। রাজ্যের গভর্নর উইলসন লিমা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এপি ও বিবিসির। 
সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে তিনি লিখেছেন, শনিবার বার্সেলোসে বিমান দুর্ঘটনায় ১২জন যাত্রী এবং দুই ক্রু সদস্যের মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত। স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, এমব্রেয়ার পিটি-এসওজি বিমানটি মানাউস থেকে উড্ডয়ন করে এবং ভারি বৃষ্টির সময় অবতরণের চেষ্টা করলে বিধ্বস্ত হয়। 
প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রীরা ব্রাজিলিয়ান পর্যটক ছিলেন এবং তারা মাছ ধরার জন্য অঞ্চলটিতে যাচ্ছিলেন। ইতিমধ্যে বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। 
আমাজোনাস রাজ্যের সিকিউরিটি সেক্রেটারিও জানান, প্রাথমিক তদন্তের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, ভারি বৃষ্টি ও কম আলোর মধ্যে বিমানটি বার্সেলোসের অবতরণের চেষ্টা করলে রানওয়ে থেকে ছিটকে যায় এবং বিধ্বস্ত হয়। 
গভর্নর উইলসন লিমা আরও বলেছেন, আমাদের টিম ঘটনাস্থলে অবস্থান করছে। নিহতদের পরিবারের প্রতি তিনি গভীর শোক জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat