ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৯
  • ৯০১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পেরুর দক্ষিণ-পূর্বাঞ্চলে সোমবার সরু পাহাড়ি রাস্তা থেকে একটি বাস ছিটকে গভীর খাদে পড়ে যাওয়ায় ২৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে দুই শিশুও রয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
পুলিশের এক কর্মকর্তা এএফপি’কে বলেন, দু’টি অ্যান্ডিয়ান শহরের মধ্যে চলাচল করা বাসটি ভোররাতের দিকে হুয়ানকাভেলিকা অঞ্চলে ২শ’ মিটার গভীর খাদে পড়ে যাওয়া এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রতিরক্ষামন্ত্রী জর্জ শ্যাভেজ বলেন, ‘এতে ২৫ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছে।’
দুর্ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দুর্ঘটনার কবলে পড়া বাসটি একটি নদীর কাছে পড়ে থাকতে দেখা যায়। বাসটির চারপাশে ধ্বংসাবশেষ এবং ব্যক্তিগত জিনিসপত্র ছড়িয়ে রয়েছে।
পুলিশ ও উদ্ধারকর্মীরা সেখানে উদ্ধার অভিযান চালায়।
এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের জন্য নিউইয়র্কে অবস্থান করা দেশটির প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
গত মাসে একই অঞ্চলে একটি দুর্ঘটনায় ১৩ জন নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat