ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৯
  • ৬৮০৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কলা গাছের তন্তু (আঁশ) দিয়ে কলাবতি শাড়ি এবং অন্যান্য পণ্য বানানো ও বাজারজাতকরণে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার (বিসিক) বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ে দুই মাসব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে।
বান্দরবান জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা এ প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করেছে।
জুম অ্যাপের মাধ্যমে বিসিক বান্দরবান জেলা কার্যালয়ে আজ মঙ্গলবার এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার পরিচালক (শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ) মোহাম্মদ জাকির হোসেন।
বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি - এই তিন পার্বত্য জেলার ৫০ জন প্রশিক্ষণার্থীসহ এসব জেলার বিসিক কার্যালয়ের সাথে সংশ্লিষ্ট তাঁতিরা এ কর্মসূচিতে অংশ গ্রহণ করছেন।
বান্দরবান জেলায় পর্যটন শিল্পের মতোই কলাগাছের তন্তুর ‘হস্তশিল্প’ একটি বিশাল সম্ভাবনাময় খাত হিসেবে ইতোমধ্যেই পরিচিতি পেয়েছে। বর্তমানে কলাগাছের তন্তু (আঁশ) দিয়ে নারীদের শাড়ী, গয়না, স্যান্ডেল, গৃহসামগ্রীসহ বিভিন্ন পণ্য তৈরি ও বাজারজাত করা হচ্ছে।
সম্ভাবনাময় এ খাতের সার্বিক উন্নয়নে দক্ষ জনবল তৈরির পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে বিসিক এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করেছে।
২ মাসব্যাপি এ প্রশিক্ষণ কার্যক্রম আগামী ১৮ নভেম্বর শেষ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে অনলাইনে সংযুক্ত ছিলেন বিসিক’র উন্নয়ন বিভাগের প্রধান জেসমিন নাহার ও বিসিক আইসিটি সেল এর প্রধান প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন।
বিসিক’র বান্দরবান জেলা কার্যালয়ের কর্মকর্তাসহ সংস্থার প্রধান কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat