ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৯-২০
  • ৮১৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলায় আজ স্যানিটেশন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা পরিষদের এনেক্স ভবনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে স্ক্যালিং -আপ স্যানিটেশন মার্কেট সিস্টেম প্রকল্প ফেইজ -২ এর (স্যানমার্কস) প্রকল্পোর আওতায় এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
চট্রগ্রাম পার্বত্য অঞ্চল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জহির উদ্দিন দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মাহমুদ, ইউনিসেফ চট্রগ্রাম বিভাগের চীফ অফ ফিল্ড অফিসার মাধুবী বানার্জী,রাঙ্গামাটি জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া, চট্রগ্রাম পার্বত্য অঞ্চলের স্যানমার্কস’র টিম লিডার মো ইমরান নিজামী,ইউনিসেফ চট্রগ্রাম বিভাগের ওয়াশ অফিসার সাফিনা জাননীন প্রমুখ।
এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, পাহাড়ের প্রত্যন্ত এলাকায় সাধারণ মানুষের কল্যাণে শতভাগ স্যানিটেশনের আওতায় নিয়ে আসার জন্য সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
উল্লেখ্য, গ্রামীন পরিবার সমূহের সচেতনতা বৃদ্ধি, উন্নত ল্যাট্রিন সামগ্রীর সুবিধা ও সেবা প্রদান এবং ল্যাট্রিন বাজার ব্যবস্থাপনার টেকসই উন্নয়নে সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানের সম্পৃক্তকরনের মাধ্যমে সেবা নিশ্চিতকরনে স্ক্যালিং-আপ স্যানিটেশন মার্কেট সিস্টেম প্রকল্প ফেইজ -২ এর (স্যানমার্কস) পাইলট প্রকল্পের আওতায় রাঙ্গামাটির সদর উপজেলা, কাউখালী উপজেলা, রাজস্থলী উপজেলা ও কাপ্তাই উপজেলায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat