ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৩
  • ৭৮৮১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নড়াইল ২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী  লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ‘সমাজ থেকে বৈষম্য দূর করতে হলে ইমামদের এগিয়ে আসতে হব। সমাজ পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন ইমামগণ। সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রেও ইমামদের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। ধর্মীয় রীতি-নীতি, বিধি-বিধান এবং ইমামদের পরামর্শ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। 
শনিবার (২৩ সেপ্টেম্ব) সকালে জেলার লোহাগড়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত আরএলপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ইসলামিক ফাউন্ডেশন নড়াইল জেলা শাখার আয়োজনে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় ইমামদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 
ইসলামিক ফাউন্ডেশন নড়াইল জেলা শাখার উপ-পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান রুনু শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও মেয়র  সৈয়দ মসিয়ুর রহমান, সহ-সভাপতি ফয়জুল হক রোম প্রমূখ। 
মাশরাফি বিন মর্তুজা আরো বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে। আরও এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ইমামদের বেশি ভূমিকা রাখতে হবে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat