ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৪
  • ৮১৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ।শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ভবানীপুর ফরিদ মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-আব্দুল লতিফের ছেলে আতাউল্লাহ (২৬), আব্দুল সাত্তারের ছেলে আরিফুজ্জামান সুরুজ (৩৫) এবং মৃত. মজিবুরের ছেলে রায়হান (২১)। তারা সবাই স্থানীয় জয়দেবপুর থানার ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর এলাকার বাসিন্দা।
পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মমিন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি চক্র ভবানীপুর ফরিদ মার্কেট এলাকায় আব্দুল লতিফের বাড়িতে ইয়াবা কেনাবেচা করছে । এমন খবরে রাত ৩টায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করি। এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ১শ' ৮৯ পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রির ১৫ হাজার টাকাও উদ্ধার করা হয়।’
জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, গ্রেফতারকৃতরা চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat