ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৫
  • ৮২১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জ জেলায় আজ শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ২য় ও ৩য় তলা সম্প্রসারিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। 
আজ সোমবার দুপুরে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির প্রধান অতিথি হিসাবে এ ভবনের উদ্বোধন করেন। পরে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবিদুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নাজরাতুন নাঈম, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার প্রমুখ।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৯৭ লাখ টাকা ব্যয়ে একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলা সম্প্রসারণ করা হয়েছে। একই অনুষ্ঠানে পাঁচলাখ টাকা ব্যয়ে নির্মিত বিদ্যালয় গেটের উদ্বোধন করা হয়।
পরে মো. আবু জাহির এমপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat