ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-১০-০৫
  • ৪৮৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নওগাঁ জেলায় আজ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও  নওগাঁর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে  সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টা থেকে শহরের ঠিকানা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন নওগাঁ- ৫ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।
স্থানীয় সুধী সমাজ আয়োজিত এ সভায়  সভাপতিত্ব করেন  হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ হাবিবুর রহমান। 
আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ  নওগাঁ জেলা ইউনিটের সাবেক কমান্ডার হারুন অল রশিদ, নওগাঁ চেম্বার ও কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও এফবিসিসিআই পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেল, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জেলা শাখার  সাধারণ সম্পাদক  ডা. রেজাউল মাহমুদ, জেলা হিন্দু-বৌদ্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শ্রী প্রণব রঞ্জন বসাক প্রমুখ। 
বক্তারা সারাদেশের অভূতপূর্ব উন্নয়নের চিত্র এবং নওগাঁর উন্নয়নের চিত্রগুলো তুলে ধরে বলেন, বিগত ১৫বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকার উন্নয়নের ক্ষেত্রে আমূল পরিবর্তন করেছে।  যার ফলে  গোটা বিশ্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ও যশ বেড়েছ।  
মতবিনিময় সভায় নওগাঁ পৌরসভাসহ সদর উপজেলার ১২টি  ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার  ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat