ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-১০-০৫
  • ৬৭৮৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুইডিশ একাডেমি বৃহস্পতিবার নরওয়েজিয়ান নাট্যকার জন ফসকে নোবেল সাহিত্য পুরস্কার প্রদান করেছে। ইউরোপের সমসাময়িক নাট্যকারদের মধ্যে তার নাটকগুলো সবচেয়ে বেশি মঞ্চস্থ হয়েছে।
সুইডিশ একাডেমি বলেছে, তাকে তার ‘অনির্বচনীয়কে কণ্ঠস্বর দেয়া উদ্ভাবনী নাটক ও গদ্য’র জন্য সম্মানিত করা হয়েছে।
তার লেখা আধেয়ের চেয়ে আঙ্গিকের দিয়েই বেশি সংজ্ঞায়িত হয়, সেখানে অব্যক্ত ভাব প্রায়ই ব্যক্ত কথামালার চেয়ে বেশি বাঙ¥য়।
ফসের কাজকে প্রায়শই অন্য নোবেলজয়ী স্যামুয়েল বেকেটের সঙ্গে তুলনা করা হয়, ফোসের সৃষ্টিকর্ম মিনিমালিস্ট, তা সরল ভাষার ওপর নির্ভর করে তাল, লয় ও মৌনতায় মাধ্যমে তার বার্তা প্রকাশ করে।
তার প্রধান রচনাগুলোর মধ্যে রয়েছে সমালোচকদের কাছে বহুল-সমাদৃত ‘বোটহাউস’ (১৯৮৯), ও  ‘মেলাঙ্কোলি’ ১ ও ২ (১৯৯৫-১৯৯৬)।
বেশ কয়েক বছর ধরে ৬৪ বছর বয়সী ফস নোবেল পাবেন বলে ব্যাপক জল্পনা-কল্পনা চলছিল। 
জুরি বলেন, ‘নরওয়েজিয়ান নাইনর্স্কে (নরওয়ের লিখিত ভাষার একটি রূপ) এবং বিভিন্ন ধারায় বিস্তৃত তাঁর বিশাল রচনার মধ্যে রয়েছে প্রচুর নাটক, উপন্যাস, কবিতার সংগ্রহ, প্রবন্ধ, শিশুদের বই ও অনুবাদ।’
‘তিনি বর্তমানে বিশ্বের সবচেয়ে সামদৃত নাট্যকারদের অন্যতম হলেও গদ্যের জন্যও তিনি ক্রমেই স্বীকৃৃত পেয়েছেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat