ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-১০-০৭
  • ৮০৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে কয়েক ডজন রকেট নিক্ষেপ করা হয়েছে। এরপরেই ইসরায়েলে প্রবেশ করেছে বেশ কয়েকজন সামরিক লোকজন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর সিএনএনের
এদিকে আলজাজিরার প্রতিবেদন বলছে, ইসরায়েলের বিরুদ্ধে 'অপারেশন আল-আকসা ফ্লাড' শুরু করার ঘোষণা দিয়েছে হামাস। গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপের পর এই বিবৃতি এসেছে।
জানা গেছে, শনিবার সকালের রকেট হামলায় সবশেষ একজন নিহত হয়েছেন। তিনি গেডেরত অঞ্চলের ৭০ বছর বয়সী এক নারী। এছাড়া আশকেলন অঞ্চলে সামান্য আহত হন দুইজন।
এদিকে রকেট নিক্ষেপের পরেই তেল আবিবসহ ইসরায়েলের অনেক জায়গায় বিমান হামলার সাইরেন বেজে ওঠে। স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টায় গাজা থেকে ইসরায়েলে রকেট ছোড়া হয়। এ সময় বেশিরভাগ ইসরায়েলি ঘুমাচ্ছিল বলে সিএনএন-এর খবরে বলা হয়েছে।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, রকেট হামলার ফলে এখন নিরাপত্তা প্রধানরা বৈঠক করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat