ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১০-০৭
  • ৮২১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং স্থানীয় পূজামন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে  আজ মতবিনিময় সভা কারেছে পুলিশ। 
শনিবার কাশিয়ানী থানা পুলিশ কাশিয়ানী থানায় এ মতবিনিময় সভার আয়োজন করে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলমের সভাপতিত্বে ও থানার ওসি (তদন্ত) খোরশেদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. কামরুজ্জামান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত ঠাকুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌতম কুমার সাহা, রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান দেব দুলাল বিশ্বাস প্রমুখ।
মতবিনিময় সভায় আসন্ন দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat