ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১০-০৭
  • ৫৯৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উজ্জ্বল রায়, নড়াইল  প্রতিনিধি: নড়াইলে স্মার্ট পুলিশিং ব্যবস্থা বিনির্মাণে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত। স্মার্ট পুলিশিং ব্যবস্থা বিনির্মাণের লক্ষ্যে নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশের নায়েক ও কনস্টেবল পদমর্যাদার ৩০ জন পুলিশ সদস্যদের সপ্তাহব্যাপী ১৪ তম ব্যাচের "দক্ষতা উন্নয়ন কোর্স"এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (৭ অক্টোবর) পুলিশ লাইনসে্ উক্ত উদ্বোধনী  অনুষ্ঠানে পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন নির্দেশনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নড়াইল। প্রধান অতিথি বলেন, প্রশিক্ষণ কর্মীদের কর্মদক্ষতার উন্নতি ঘটায়, কাজের প্রতি অনুপ্রেরণা যোগায়। ফলে তারা অর্জিত বাস্তব জ্ঞানকে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় সফলভাবে প্রয়োগ করতে সক্ষম হয়। প্রশিক্ষণের মধ্যে দিয়ে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতার বিকাশ ঘটে এবং তারা আত্মবিশ্বাসী হয়ে উঠে। এ সময় তিনি প্রশিক্ষণের বাস্তব জ্ঞানকে কাজে লাগিয়ে নড়াইল জেলা পুলিশকে আরো সমৃদ্ধ করতে নির্দেশ প্রদান করেন। অত:পর তিনি প্রশিণার্থীদের মাঝে প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষকগণ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সংশ্লিষ্ট পুলিশ সদস্যগণ ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat