ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-১০-০৮
  • ৮০৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাস ইসরায়েলের বিরুদ্ধে আশ্চর্যজনকভাবে বড় আকারের হামলা চালানোর পর বেশীরভাগ এয়ারলাইন্স এই সপ্তাহান্তে তেল আবিবের কয়েক ডজন ফ্লাইট বাতিল করেছে।
তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে আগমনের বোর্ডে থাকা আমেরিকান এয়ারলাইন্স, এয়ার ফ্রান্স, লুফথানসা, এমিরেটস, রায়নএয়ার এবং এজিয়ান এয়ারলাইনস ফ্লাইট প্রত্যাহার করেছে।
তবে বিমানবন্দর কর্তৃপক্ষ ইসরায়েলের দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর এবং লোহিত সাগরের পর্যটন গন্তব্য আইলাতের সাথে বাণিজ্যিক বিমান যোগাযোগ বন্ধ করেনি।
জার্মান ক্যারিয়ারের এক মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, ‘তেল আবিবের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে লুফথানসা সোমবার পর্যন্ত তেল আবিব থেকে সমস্ত ফ্লাইট বাতিল করছে।
তিনি বলেন, এয়ারলাইনটি ‘ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।’
লুফথানসা গ্রুপের অংশ ব্রাসেলস এয়ারলাইনও তাদের তেল আবিব ফ্লাইট বাতিল করেছে।
এয়ার ফ্রান্স বলেছে, তারা ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ তেল আবিব ফ্লাইট বন্ধ করে দিয়েছে।
এয়ার ফ্রান্স-কেএলএম গ্রুপের স্বল্পমূল্যের ক্যারিয়ার ট্রান্সাভিয়া ঘোষণা করেছে যে, এটি প্যারিস এবং লিয়ন থেকে তেল আবিবগামী সব ফ্লাইট সোমবার পর্যন্ত বাতিল করছে।
স্প্যানিশ এয়ারলাইন আইবেরিয়া তাদের তেল আবিব ফ্লাইট বাতিল করছে।
ইতালির পতাকা-বাহী আইটিএ এয়ারওয়েজ ‘যাত্রী এবং ক্রুদের সুরক্ষার জন্য’ রবিবার সকাল পর্যন্ত তাদের ফ্লাইট বাতিল করেছে।
ওয়ারশতে, পোলিশ ক্যারিয়ার এলওটি বলেছে, তারা শনিবার পোলিশ রাজধানী থেকে তাদের ফ্লাইট বাতিল করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat