ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-১০-১০
  • ৭০৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, আবহমান কাল ধরেই বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক  চেতনা লালন করে আসছে। আর সে কারণেই এদেশে যার যার ধর্ম তারা নির্বিঘেœ পালন করে আসছে। নিজেরা নিজেদের ধর্মকে সম্মান দিতে হলে অন্যের ধর্মকে সম্মান দিতে হবে।   
মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপনের লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  
জেলা প্রশাসক  মোঃ  গোলাম মওলা'র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, সিভিল সার্জন ডাক্তার আবু হেনা মোঃ রায়হানুজ্জামান সরকার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি স্বপন কুমার, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, জাতীয়  গোয়েন্দা সংস্থার উপ পরিচালক মানিক দে, নওগাঁ পৌরসভার মেয়র মোঃ নজমুল হক সনি, ২৬ বিজিবি'র সহকারী পরিচালক তফসীর আহমেদ, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ লোকমান হোসেন, প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিভাস চন্দ্র মজুমদার, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মাধব কর্মকার, নওগাঁ পৌর কমিটর সভাপতি পিযুষ কান্তি সরকার, মহাদেবপুর উপজেলা কমিটির সভাপতি অজিত চন্দ্র মন্ডল, রানীনগর উপজেলা কমিটির সভাপতি চন্দন কুমার মহন্ত প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় করণীয়  নিয়ে উপস্থিত প্রতিনিধিবৃন্দ পরামর্শ মূলক বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat