ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-১০-১১
  • ৮১১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
 বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিটিউট ফর পেডিয়াট্রিক নিউরোডিসঅর্ডার এন্ড অটিজম (ইপনা) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মনোবিদ্যা বিভাগের মধ্যে একটি সমাঝোতা চুক্তি স¦াক্ষরিত হয়েছে।
শিশু ও কিশোরদের মানসিক বিকাশে আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের  উপাচার্যের কক্ষে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। 
এ সমঝোতা চুক্তিতে ইপানার পক্ষে উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ডা. গোলাম সাব্বির সাত্তার স্বাক্ষর করেন।
এ চুক্তির ফলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (এএসডি), নিউরো ডেভলপমেন্টাল ডিসঅর্ডার (এনডিডিএস), শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্য নিয়ে একত্রে কাজ করবে। এছাড়াও এমএলএসএস প্রশিক্ষণ কর্মসূচি, প্রাতিষ্ঠানিক জ্ঞান বিতরণ ও বিনিময়, প্রযুক্তিগত, পেশাগত মানোন্নয়নে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় করতে পারবে এ দুটি বিশ্ববিদ্যালয়।
উপাচার্য বলেন, ইপনা শিশু ও কিশোরদের মানসিক বিকাশে অনেক কাজ করছে। আজকের এই সমঝোতার ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যা বিভাগের সঙ্গে একত্রে কাজ করার সুযোগ তৈরি হল। 
তিনি বলেন, এতে করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যা বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা শিশু ও কিশোরদের মানসিক বিকাশে বাধার কারণ ও তা থেকে উত্তরণের মৌলিক প্রশিক্ষণের উপর জ্ঞানার্জন ও গবেষণার নতুন একটি দ্বার উন্মোচন হবে। যারা এখান থেকে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা নেবে তারাও অন্যদের প্রশিক্ষণ দিতে সক্ষম হবে। এতে করে দেশের বিশেষ শিশু ও কিশোররা মানসিক বিকাশে করণীয় ও এর থেকে উত্তরণ সম্পর্কিত জ্ঞান অর্জন করতে পারবে।
উপাচার্য আরো বলেন, ইপনা, শিশু ও কিশোরদের মানসিক বিকাশে অনেক গবেষণা করে চলছে। ইপনার গবেষণার অনুপ্রেরণার অন্যতম উৎস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ, স্কুল সাইকোলজিস্ট, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক এ্যাডভাইসরি প্যানেলের বিশেষজ্ঞ, বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি সায়মা ওয়াজেদ। 
তিনি আরো উল্লেখ করেন, সারা বিশ্বের সাথে আমাদের দেশের বিশেষ শিশুদের শিক্ষা, গবেষণা ও তাদের মানসিক বিকাশে এবং ইপনার ভবিষ্যৎ অগ্রগতিতে সায়মা ওয়াজেদের অবদান অনস্বীকার্য।
এ চুক্তি স্বাক্ষরকালে দুটি প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat