ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১০-২৪
  • ৬৭৫৭০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশের সম্প্রীতি বজায় রয়েছে। শেখ হাসিনা  হচ্ছেন সম্প্রীতির প্রতীক। সোমবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কোটালীপাড়া উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
তিনি বলেন- শেখ হাসিনা সরকার দেশের শুধু উন্নয়ন-উন্নতিই করেনি, দেশের সম্প্রীতিও বজায় রেখেছে। কিন্তু এর আগে যারা ক্ষমতায় ছিল তারা দেশের সম্প্রীতি বিনষ্ট করেছে। দেশের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বোমা মেরেছে। তাদের শাসনামলে ধর্মীয় ভাবগাম্ভীর্য় ও আনন্দ মূখর পরিবেশের মধ্য দিয়ে কেউ দুর্গাপূজা করতে পারেনি। এখন দেশে ভাবগাম্ভীর্য় ও আনন্দ মুখর পরিবেশের মধ্য দিয়ে সনাতন ধর্মলম্বীরা পূজা করতে পারছেন।
শহীদ উল্লা খন্দকার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশী-বিদেশী ষড়যন্ত্র শুরু হয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের সজাগ থাকতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে। তিঁনি ও তাঁর দল রাষ্ট্রীয় ক্ষতায় থাকলে দেশের সব শ্রেণি-পেশা ও ধর্ম, বর্ণের মানুষ  ভালো থাকবে। 
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাবউদ্দিন আজম, কোটালীপাড়া উপজেলা নির্বাহী  কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম ও পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা প্রমুখ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat