ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-১০-২৫
  • ৬৭৭৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন ইরানকে হুঁিশয়ার দিয়ে বলেছেন, তেহরান সংশ্লিষ্ট যে কারো হামলার জবাব যুক্তরাষ্ট্র কঠোরভাবে দেবে।
ইসরায়েল-হামাস যুদ্ধে উত্তেজনা তীব্র রূপ নেয়ার প্রেক্ষিতে ব্লিংকেন এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে মঙ্গলবার ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সাথে সংঘাত চায় না।
তিনি বলেন, আমরা এ যুদ্ধকে বিস্তৃতও করতে চাই না। কিন্তু ইরান কিংবা এর প্রতিনিধিদের কেউ যে কোন জায়গায় মার্কিন নাগরিকের ওপর হামলা চালালে আমরা নির্ভূলভাবে আমাদের জনগনকে সমর্থন এবং দ্রুত ও কঠোরভবে এর জবাব দেবো।
যুক্তরাষ্ট্র ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে জোটের অংশ হিসেবে ইরাকে অবস্থিত মার্কিন বাহিনীর ওপর নতুন করে হামলা চালানোর সহায়তা করার জন্যে ইরানকে অভিযুক্ত করেছে।
ইরান হামাসকে এবং লেবাননের শিয়া মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহকে সমর্থন দিয়ে আসছে।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনি গ্রুপ হামাস ইসরায়েলে হামলা চালায়। এ প্রেক্ষিতে ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পূর্ণ সমর্থন দিয়ে বলেছে, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে।
এদিকে গত সপ্তাহে যুক্তরাষ্ট-ইসরায়েল হামাস সংঘাত নিয়ে জাতিসংঘের খসড়া প্রস্তাবে ভেটো দেয়। কিন্তু জানা গেছে দেশটি এ বিষয়ে জাতিসংঘে নতুন প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে যেখানে ইসরায়েল ও ফিলিস্তিনে হতাহতে সমবেদনা এবং আন্তর্জাতিক আইন মেনে সকল পক্ষের আত্মরক্ষার অধিকারের বিষয়ে সমর্থন দেয়া হবে।
এ বিষয়ে ব্লিংকেন বলেন, সম্প্রতি পরিষদের ফেলো সদস্যদের কাছ থেকে আমরা যেসব সাড়া পেয়েছি তা নতুন প্রস্তাবে অন্তর্ভূক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat