ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১০-২৭
  • ৬৮০৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা পাকিস্তানকে ‘তেজস্বি’ হিসাবে বর্ণনা করার সময় এতটাই সতর্ক ছিলেন যে বিশ্বকাপ লড়াইয়ের আগে প্রতিপক্ষ দলটির প্রতি সম্মান দেখিয়ে শব্দ প্রয়োগের আগে তাকে শব্দটির অর্থ জানার জন্য ‘গুগল’ করতে হয়েছিল।
১৯৯২ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান পরপর দুই ম্যাচে জয় দিয়ে এবারের বিশ^কাপ মিশন শুরু করলেও তৃতীয় ম্যাচে তাদের সামনে বাঁধা হয়ে দাঁড়ায় চিরপ্রতিদ্বন্দ্বি ভারত। স্বাগতিক দলের কাছে একতরফা ম্যাচে পরাজয়ের পর টানা হার মেনেছে অস্ট্রেলিয়া এবং প্রতিবেশী আফগানিস্তানের কাছেও।
অপরদিকে নেদারল্যান্ডসের কাছে দুর্ভাগ্যজনক হারের ধাক্কা কাঁটিয়ে টুর্নামেন্টে চার ম্যাচে জয় নিয়ে সেমিফাইনালের পথকে মসৃন করে নিয়েছে দক্ষিন আফ্রিকা। তবে পাকিস্তানের চ্যালেঞ্জ সম্পর্কে সতর্ক ছিলেন  বাভুমা।
গতকাল তিনি বলেন,‘ আমি এমন একটি মন্তব্য পেয়েছি যেটি দলটিকে ‘বিধ্বংসী’ করে তুলতে পারে। আমাকে শব্দটি গুগল করতে হয়েছিল, তবে শব্দটির মাধ্যমে কীভাবে একটি দল একদিন ভাল হতে পারে এবং পরের দিন ততটা ভালো করতে পারে না সে সম্পর্কে ব্যবহৃত হয়েছে।
প্রোটিয়াদের বিপক্ষে সর্বশেষ ১০ ম্যাচে ছয়টিতেই জয় পেয়েছে পাকিস্তান। তন্মধ্যে লর্ডসে অনুষ্ঠিত ২০১৯ বিশ^কাপে ৪৯ রানের জয়টিও আছে।
গ্যাস্ট্রিক সমস্যা থেকে সেরে উঠা বাভুমা বলেন,‘আমরা পাকিস্তান দলের বিপক্ষে লড়াই করতে গিয়ে তাদের শক্তি ও যে হুমকিগুলোর আশংকা করছি তেমনি তাদের দুর্বলতা সম্পর্কেও স্পষ্ট ধারনা রয়েছে।’ গ্যাস্ট্রিকের কারনে শেষ দুটি ম্যাচ মিস করতে বাধ্য হয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat