ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-১০-২৮
  • ৩৪৭১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরায়েলি বিমানবাহিনী গাজার উত্তরাঞ্চলে ভূ-গর্ভস্থ ১৫০টি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলের ইতিহাসে দেশটি ভয়াবহ হামলার শিকার হওয়ার তিন সপ্তাহ পর রাতে গাজায় ব্যাপক অভিযান চলাকালে তারা এসব হামলা চালায়। শনিবার সেনাবাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বিমান হামলা চালানো স্থানগুলোর মধ্যে ‘সন্ত্রাসী হামলা চালাতে ব্যবহার করা বিভিন্ন সুড়ঙ্গ পথ, ভূগর্ভস্থ যুদ্ধের স্থান এবং ভূগর্ভস্থ অবকাঠামো রয়েছে। এসব হামলায় আরো অনেক হামাস যোদ্ধা নিহত হয়েছে।’
গাজা উপত্যকা এবং ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অবস্থানরত সাংবাদিকরা শনিবার গোলাবর্ষণ এবং বিমান হামলা অব্যাহত থাকার কথা জানান।
পৃথক এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তাদের এক অভিযানে হামাস বিমান হামলার প্রধান আসাম আবু রাকাবা নিহত হয়েছে।
ওই বিবৃতিতে আরো বলা হয়, ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামাসের হামলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আর এই হামলা তাদের মধ্যে যুদ্ধের সূচনা করে।
ইসরায়েল বলেছে, ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে হামাসের চালানো ভয়াবহ হামলায় কমপক্ষে ১,৫০০ জন নিহত হয়েছে। হামাসের হামলায় নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। ইসরায়েলে হামাসের হামলার প্রথম দিনে তাদের নির্বিচারে গুলি করে ও পুড়িয়ে মারা হয়। এছাড়া তারা ২২০ জনেরও বেশি লোককে জিম্মি করে।
গাজায় হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, হামাসের হামলার প্রতিশোধ নিতে গাজায় ইসরায়েলের হামলায় ৭,৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছে। এদের বেশিরভাগ বেসামরিক নাগরিক।
ইসরাইয়েলর সামরিক বাহিনী জানায়, আবু রাকাবা হামাসের ড্রোন হামলা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেখভাল করতো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat