ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১০-২৯
  • ৪৫৯১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশব্যাপী বিএনপি-জামায়াতের সকাল সন্ধ্যা হরতালের প্রভাব পড়েনি নড়াইলে। রোববার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণস্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। যান-বহন চলাচল স্বাভাবিক রয়েছে। অফিস-আদালত, ব্যাংক-বীমা খোলা, ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে।
অপরদিকে হরতালের প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রিড়া সম্পাদক, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার সমর্থকরা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে। 
নড়াইল চৌরাস্তা থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের নেতা শরফুল আলম লিটু, হাফিজ খান মিলন, খোকন কুমার সাহা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক এস এম পলাশ, যুবলীগ নেতা কাজী মনিরুজ্জামান বাবু, খন্দকার মাসুম বিল্লাহ, তরিকুল বিশ^াস, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীল প্রমুখ। এসময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat