ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১০-২৯
  • ৫৬৭৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে জেলায় সাধারণ মানুষের কোন সাড়া নেই।  এদিকে, নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলার পাঁচ থানা পুলিশ ৪৬ জনকে আটক করছে।
রোববার ভোর ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ডাকা হরতালের ডাক দেয় বিএনপি। হরতালের সমর্থনে জয়পুরহাটের রাস্তায় বিএনপির কোন নেতাকর্মীকে দেখা যায়নি। রিকশা-ভ্যান, অটো রিকশা, ট্যাম্পুসহ স্থানীয় কিছু যান চলাচল করতে দেখা গেলেও বাস, ট্রাক ও দূরপাল্লার বাস চলাচল করতে দেখা যায়নি। অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতি ছিল কম। মেইন সড়কের দোকানপাট বন্ধ থাকলেও মাছ বাজার, পূর্ব বাজারসহ ভেতরের দোকানপাট খোলা ছিল।
জেলা পুলিশ সূত্র জানায়, জেলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে শনিবার রাতে আটককৃত ৪৬ জনের মধ্যে রয়েছে জয়পুরহাট সদর থানায় ২৫ জন, পাঁচবিবি থানায় ৬ জন, ক্ষেতলাল থানায় ৫ জন, কালাই থানা ৩ জন ও আক্কেলপুর থানা ৭ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat