ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১০-২৯
  • ৩৪৮৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাগুরা  জেলা শহরের ভায়না মোড় এলাকায় আজ দুপুর ২টার দিকে মাগুরা থেকে ঝিনাইদহমুখী এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে হরতালকারি বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় তারা একাধিক সিএনজিতে হামলা ও ভাংচুর চালায়। এসব হামলা ও ভাংচুরের সময় বাস থেকে দ্রুত নামতে গিয়ে কয়েকজন যাত্রী সামান্য আহত হয়। এ সময় হামলাকারিদের হাতে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঘটনার সময় হামলাকারীরা সেখানে বেশ কিছু ককটেল ও বোমা বিষ্ফোরণ ঘটায়। ঘটনার কিছুক্ষণ পরে পুলিশ ও ফায়ার সার্ভিস বাসের আগুন নেভায়।
পরে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে এসে বিক্ষোভ মিছিল করে। তার আগে হামলাকারীরা পালিয়ে যায়।  হামলাকারীরা সংখ্যায় ২০ থেকে ৩০ জন ছিল। গোটা এলাকা এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনার কিছুক্ষণ আগে ঢাকার রোড বাসস্ট্যান্ড এলাকায় যেেশার থেকে ফরিদপুরগামী একটি বাসে হামলা চালায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তবে সেখানে কেউ আহত হয়নি। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়তন্ত্রণে আনে।
এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, ঘটনার সাথে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এটি বাদে জেলার আইনশৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat