ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১০-৩০
  • ৬৬৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য আজ বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ।
দলে দুই নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন ১৫ বছর বয়সী সুমাইয়া আক্তার এবং ১৮ বছর বয়সী নিশিতা আক্তার নিশি।
ঘরের মাঠে ভারতের বিপক্ষে ১-১এ ড্র করা সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ লতা মন্ডল।
ঢাকায় পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে- ৪, ৭ ও ১০ নভেম্বর। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টা ৩০ মিনিট শুরু হবে সিরিজের সবগুলো ম্যাচ।
এর আগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ নারী দল।
বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, সোবহানা মোস্তারি, রিতু মনি, ঝর্ণা আক্তার, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মাগলা, রাবেয়া, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, মুর্শিদা খাতুন, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি, সুলতানা খাতুন (ফিটনেস সাপেক্ষে)
স্ট্যান্ড বাই : সালমা খাতুন, শরিফা খাতুন, শারমিন আক্তার সুপ্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat