ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-১১-০৮
  • ৩৪৭৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উত্তর কোরিয়া শীর্ষ মার্কিন কর্মকর্তাদের আসন্ন সিউল সফরের নিন্দা জানিয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সূত্রে এ কথা জানা গেছে।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন বুধবার দিনের শেষে সিউল সফরে আসবেন। তিনি দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী পার্ক জিনের সাথে বৈঠক করবেন। তার দুদিনের সফরের পর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন সিউল সফর করবেন।
এ প্রেক্ষিতে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি একে উস্কানিমূলক বলে বর্ণনা করেছে।
সংবাদ মাধ্যমটি আরো বলেছে, ব্লিংকেন ও লয়েডের এ সফর এ অঞ্চলে ‘নতুন যুদ্ধের মেঘ’ ঘনিয়ে আনবে।
পিয়ংইয়ংয়ের একের পর এক পরমাণু অস্ত্র পরীক্ষার প্রেক্ষিতে সিউল ও ওয়াশিংটন উভয়ের প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat