ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১১-০৯
  • ৫৯৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলার মাঠে মাঠে পাকা-আধা পাকা নতুন ধানের গন্ধ।  শুরু হয়েছে আগাম রোপণ করা আমন ধান  কাটা। আর ১৫ দিন পর কৃষক পুরামাত্রায় ধান কাটা ব্যস্ত সময় পার করবে এমনটি জানালেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মতলুবর রহমান। তিনি জানান, এ বছর বর্ষ মৌসুমে বৃষ্টি না হওয়ায় কৃষকরা খরার মোকাবিলা করে আমন ফলিয়েছে। প্রকৃতির বিরুপ আবহাওয়া সত্বেও এ  বছর বগুড়ায়  আমনের লক্ষ্য অতিক্রম করবে। জেলার সোনাতলার কৃষক আব্দুল বারি জানান, এ বছর কাঙ্খিত বৃষ্টি না হওয়ায় তাদের খরার সাথে সেচ দিয়ে মোকাবিলা করতে হয়েছে। এতে সফলতা এসেছে। আলহামদুলিল্লাহ ধানের ফলন হয়েছে ভালো।
আমন ধানের জন্য উঠান পরিস্কার পরিচ্ছন্নের কাজে ব্যস্ত কৃষাণীরা। অনাবৃষ্টি এবার কৃষকদের ভুগিয়েছে।তবুও তারা দমে যায়নি। আবহাওয়াকে চ্যালেঞ্জ জানিয়ে মাঠে ধান  চাষ করেছেন। সফলও হয়েছেন।
জেলাকৃষি কর্মকর্তা জানান এ বছর জেলায় ১ লাখ ৮১ হাজার ৫শ‘ হেক্টর রোপা আমন  চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল । কিন্তু লক্ষ্যমাত্রা চেয়ে  ১০ হেক্টর বেশি জমিতে আমন চাষ হয়েছে।আর উৎপাদন লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয় ৫ লাখ ৯৯ হাজার( চাল আকারে) মেট্রিকটন। গত বছর আমন উৎপাদন হয়েছিল(চাল আকারে ) ৫ লাখ  ৭৭ হাজার মেট্রিক টন।গত বছরে চেয়ে এবছর বেশি উৎপাদন হবে বলে আশা করছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচলক।
জেলার কৃষি কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত ১৬ শতাংশ ধান কাটা হয়েছে।আর দুই সপ্তাহ পরে ধান কাটাচলবে পুরা মাত্রায়।যারা আগাম  আমন লগিয়েছে তারা পাকা ধান কাটাতে ব্যাস্ত সময় পার করছেন।ধান কাটা শেষে কৃষক  এ ক্ষেতেই আগাম আলু চাষ করবেন এমনটি জানালেন কৃষি কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat