ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১১-০৯
  • ৪৫৯৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি আজ হবিগঞ্জে গ্রাস রুট হিউম্যান সিকিউরিটি প্রজেক্টের (জিজিএইচএসপি) জন্য জাপান সরকারের অনুদান সহায়তাপুষ্ট একটি প্রকল্পের উদ্বোধন করেছেন।
এনজিও ‘কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি’কে (সিআইএস) দেয়া অনুদানে ‘হবিগঞ্জ জেলায় কমিউনিটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের নির্মাণ’ নামক প্রকল্পটি এক হাজারেরও বেশি তরুণকে বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করবে।  আজ এখানে জাপান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি আশা প্রকাশ করেন, এই কেন্দ্রটি তরুণদেরকে কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে, আয়ের উৎস তৈরি করতে এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক অসচ্ছলতা কমাতে সক্ষম করবে।’
তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ও সামাজিক মানব নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে ১৯৮৯ সাল থেকে জাপান গ্রান্ট অ্যাসিস্ট্যান্স ফর গ্রাস-রুটস হিউম্যান সিকিউরিটি প্রজেক্ট (জিজিএইচএসপি)-এর মাধ্যমে ২১৩টি এনজিও প্রকল্পকে সহযোগিতা করেছে।
এই জিজিএইচএসপি অনুদানের মাধ্যমে এখন পর্যন্ত বাংলাদেশে এনজিওগুলিকে মোট দেওয়া হয়েছে প্রায় ১৬.৮৫ মিলিয়ন ডলার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat