ব্রেকিং নিউজ :
এআই টুল ‘সেকেন্ডের মধ্যে’ এপস্টাইনের ভুয়া ছবি তৈরি করতে পারে: গবেষণা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ সামরিক যোগাযোগ পুনরায় শুরুতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে দম্পতি নিহত শুরুর আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড ব্যক্তিগত ও স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না: বুবলী বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির
  • প্রকাশিত : ২০২৩-১১-১৩
  • ৪৫৭৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন বাহিনীর ওপর হামলার কারনে যুক্তরাষ্ট্র সিরিয়ার ইরানের দু’টি স্থাপনায় হামলা চালিয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে রোববার এ কথা জানিয়েছেন।
তিনি বলেছেন, ইরাক ও সিরিয়ায় মার্কিন সৈন্যদের বিরুদ্ধে অব্যাহত হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র পূর্ব সিরিয়ায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এবং ইরান সংশ্লিষ্ট গোষ্ঠীগুলি দ্বারা ব্যবহৃত স্থ্াপনায় অব্যর্থ হামলা চালিয়েছে।
অস্টিন আরো বলেছেন, পর্যায়ক্রমে আলবু কামাল এবং মায়াদিন শহরের কাছে প্রশিক্ষণ কেন্দ্র ও অন্যান্য স্থাপনায় এ  হামলা চালানো হয়।
যুক্তরাষ্ট্র বলেছে, ইরাক ও সিরিয়ায় মার্কিন সৈন্যদের ওপর হামলা থেকে বিরত রাখতে এ আক্রমণ চালানো হয়। গত ১৭ অক্টোবর থেকে এ দুটি দেশে ৪৫রও বেশি মার্কিন সৈন্য নিহত এবং বেশ কিছু সংখ্যক আহত হয়েছে।
ইসরাইল ও হামাসের মধ্যকার চলমান যুদ্ধের কারনে সাম্প্রতিক সময়ে মার্কিন বাহিনীর ওপর এ হামলা আরো জোরদার হয়েছে।
ইসলামিক স্টেট গ্রুপের পুনরুত্থান রোধের চেষ্টায় ইরাকে প্রায় আড়াই হাজার এবং সিরিয়া নয়শ’ সৈন্য মোতায়েন রেখেছে আমেরিকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat