ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১১-১৩
  • ৫৬৭১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এশিয়া জুড়ে সোমবার জাতিসংঘের বিভিন্ন কম্পাউন্ড ভবনে এর পতাকা অর্ধনমিত রাখা হয়। এদিকে ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ চলাকালে নিহত সহকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। খবর এএফপি’র।
গাজার একটি স্থাপনায় হামলায় বিশ্ব সংস্থার উল্লেখযোগ্য সংখ্যক স্টাফ নিহত ও আহত হওয়ার একদিন পর ব্যাংকক, টোকিও এবং বেইজিংয়ের অফিসে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় জাতিসংঘের নীল ও সাদা রঙের পতাকা অর্ধনমিত রাখা হয়।
ফিলিস্তিনিদের সহায়তা বিষয়ক জাতিসংঘ সংস্থা (ইউএনআরডব্লিউএ) শুক্রবার ঘোষণা করেছে যে ৭ অক্টোবর ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে লড়াই শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় জাতিসংঘের শতাধিক কর্মী প্রাণ হারিয়েছেন।
৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালানোর পর থেকে দেশটি গাজা উপত্যকা জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ করে আসছে।
ইসরায়েল বলেছে, হামাসের ৭ অক্টোবরের হামলায় ১২শ’ জন নিহত হয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ইসরায়েলে হামলা চালানোর সময় হামাস যোদ্ধারা ২৪০ জনকে জিম্মি করে।
এদিকে গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের ব্যাপক বিমান ও স্থল হামলায় ১১ হাজার জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat