ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-১১-১৩
  • ৫৬৭০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলায় আজ বেলা পৌনে ১১টায়  ট্রলিচাপায় সিএনজিচালিত অটোরিকশা যাত্রী বাবা দাদন সরকার (৩২) ও ছেলে মো. হোসাইন (৪) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মাসহ তিনজন।
সোমবার সকালে সদর উপজেলার টরকিতে মুন্সীগঞ্জ-বাংলাবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাদের বাড়ি সদর উপজেলার চর  আবদুল্লাহ এলাকায়।
সদর থানার ওসি আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার ত্রিপলিয়া এলাকা থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে শহরে যাচ্ছিল। পথে বেলা পৌনে ১১টার দিকে উপজেলার টরকি এলাকায় মুন্সীগঞ্জ-বাংলাবাজার আঞ্চলিক সড়কে বিপরীতমুখী একটি ট্রলি ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে বাবা দাদন সরকার ও তার ছেলে মো. হোসাইনের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন মা কুলসুম বেগমসহ তিনজন। আহতদের প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এবং পরে তাদের ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat