ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১১-১৩
  • ৫৬৭৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নোয়াখালী জেলার সোনাইমুড়ীে রোববার ভোর রাতে আগুন লেগে নয়টি দোকান পুড়ে গেছে। ওই উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বপুর বাজারে এ অগ্নিকার্ন্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  
স্থানীয় সূত্রে জানা যায়, পিতাম্বপুর বাজারে প্রায় ২০০-২৫০টি দোকান রয়েছে।  রোববার ভোর রাতে দোকানপাট বন্ধ করে বাড়ি চলে যান ব্যবসায়ীরা। রাতে বাজারের একটি দোকানে আগুন জলতে দেখে আশপাশের লোকজন। এরই মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে দুটি ফার্মেসি, একটি চা দোকান, একটি কনফেকশনারি দোকান, একটি মুদি দোকান, একটি সার দোকান, একটি সেলুন দোকানসহ ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
সোনাইমুড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো.রাকিবুল ইসলাম বলেন,  মার্কেটের একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।  দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ অগ্নিকান্ডে প্রায় ৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat