ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-১১-১৩
  • ৫৭৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সরকারি সফরে সিঙ্গাপুরের উদ্দেশ্যে আজ ঢাকা ত্যাগ করেছেন। সফরকালে আগামী ১৪ ও ১৫ নভেম্বর তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এর সভাপতি হিসেবে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ গেমস ফেডারেশন (সিজিএফ) এর জেনারেল এ্যাসেম্বলী-২০২৩ এ অংশ নেবেন এবং সিজিএফ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোট দেবেন।
এ্যাসেম্বলী’তে বিভিন্ন দেশের জাতীয় অলিম্পিক কমিটির প্রতিনিধিরা অংশ নেবেন। সেনাপ্রধান সেখানে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্কশপ অ্যান্ড রিজিওনাল মিটিং’ ও ‘প্রেজেন্টেশন অ্যান্ড প্রি এ্যাসেম্বলী ডিসকাশন’ এ অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আগত জাতীয় অলিম্পিক কমিটির প্রতিনিধিদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ ও পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। তিনি আগামী ১৬ নভেম্বর দেশে ফিরবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat