ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-১১-১৫
  • ৭৯০৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ নির্বাচন কমিশন কর্তৃক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে। 
আজ সন্ধ্যা ৭ টায় জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক  যুক্ত বিবৃতিতে দ্বাদশ জাতীয় সংসদনির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। 
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ আইন সংবিধান সমুন্নত থাকলো, সংবিধানের প্রাধান্য সংরক্ষিত হলো, নির্বাচন বিরোধী দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা ও সন্ত্রাসবাদী শক্তি পরাজিত হলো। 
তারা বলেন, যারা নির্বাচন বানচালের অপচেষ্টা করবে জনগণেকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যালয় থেকে জাসদের নেতা-কর্মীরা একটি মিছিল বের করে গুলিস্থান, বঙ্গবন্ধু এভিনিউ, তোপখানা, পল্টন, বায়তুল মোকাররম এলাকা প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat