ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১১-১৫
  • ৬৭৬৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ইউনিভার্সিটি ও ইউসিবি’র মধ্যে একটি সমঝোতা চুক্তি সম্পাদিত হয়েছে।  আজ বুধবার রাজধানীর আদাবরে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউসিবি’র পক্ষে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব ট্রানজেকশন (ব্যাংকিং ডিভিশন) মোঃ সেকেন্দার-ই-আজম এবং বাংলাদেশ ইউনিভার্সিটির পক্ষে পরিচালক (অর্থ ও হিসাব) এস এম ফিরোজ আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন। 
চুক্তির আওতায় বাংলাদেশ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তাদের নিজস্ব আইডিতে প্রবেশ করে সেমিস্টার ফি’র পেমেন্ট স্লিপ প্রিন্ট করে ইউসিবি’র যেকোনো শাখা ও উপশাখায় তাদের টিউশন ফি’র টাকা জমা করতে পারবেন। জমাকৃত টিউশন ফি’র তথ্য সাথে সাথে তাদের আইডিতে আপডেট হয়ে যাবে। এছাড়া এ চুক্তির আওতায় ভবিষ্যৎতে বিইউ’র ছাত্রছাত্রীরা তাদের টিউশন ফি’র টাকা অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।
এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো: জাহাঙ্গীর আলম, ট্রেজারার সাজেদুল ইসলাম, রেজিস্ট্রার বিগ্রেডিয়ার জেনারেল মাহবুবুল হক (অব:) এবং ইউসিবি পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল এম. রহমান, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ফারহানা আকতার, ভাইস প্রেসিডেন্ট (ট্রানজেকশন ব্যাংকিং) রিয়াদ হাশিম এবং রিলেশনশিপ ম্যানেজার (ট্রানজেকশন ব্যাংকিং) মুহাম্মদ আবদুন নুর প্রমুখ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat