ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১১-১৯
  • ৪৫৬০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও এক হাজার ২৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত মোট তিন লাখ এক হাজার ২৫৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন।
রোববার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২৯১ জন। এর মধ্যে ঢাকায় ২৪৭ জন এবং ঢাকার বাইরে এক হাজার ৪৪ জন ।
একই সময়ে সারা দেশে মোট এক হাজার ৫২২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩২৫ জন এবং ঢাকার বাইরে এক হাজার ১৯৭ জন ছাড়পত্র পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন ঢাকায় এবং চারজন ঢাকার বাইরে মারা গেছেন।  
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৫৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৯০১ জন এবং ঢাকার বাইরে ৬৪৮ জন মারা গেছেন।
চলতি বছরের ১৯ নভেম্বর পর্যন্ত মোট তিন লাখ এক হাজার ২৫৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় এক লাখ পাঁচ হাজার ৫৩৫ জন এবং ঢাকার বাইরে এক লাখ ৯৫ হাজার ৭২০ জন।
চলতি বছরে এ পর্যন্ত মোট দুই লাখ ৯৪ হাজার ৭৫৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় এক লাখ তিন হাজার ৪০৭ জন এবং ঢাকার বাইরে এক লাখ ৯১ হাজার ৩৫০ জন ছাড়পত্র পেয়েছেন।
বর্তমানে সারা দেশে মোট চার হাজার ৯৪৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকায় এক হাজার ২২৭ জন এবং ঢাকার বাইরে তিন হাজার ৭২২ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯৮ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার দুই শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল মোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মারা যান ২৮১ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat