ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১১-৩০
  • ৪৫৫৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সাধারণ দৃষ্টিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানো বা আর পুনর্বিবেচনার কোন সুযোগ নেই। এই ভোট নিয়ে কোন চ্যালেঞ্জ নেই।
আজ বৃহস্পতিবার বেলা ১২টায় কুষ্টিয়ায় জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে নিজের মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, সাধারণ মানুষের উৎসাহ, উৎসব-আমেজে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে।
মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে কুষ্টিয়ায় জেলা রিটানিং কর্মকর্তার কাছে কুষ্টিয়া-৩ সদর আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন হানিফ।
একই সাথে কুষ্টিয়া-৪ কুমারখালী-খোকসা আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ তার মনোনয়নপত্র জমা দেন। জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা এহেতেশাম রেজা মনোনয়নপত্র গ্রহন করেন।
এর আগে কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন কুষ্টিয়া সদর আসনের দলীয় মনোনয়নপত্র জমা দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat