ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-১২-০১
  • ৫৬৬৬৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের অগ্রগতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি ।  
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর সকল ধর্মাবলম্বী মানুষ নিরাপদে ধর্মীয় অনুষ্ঠান করতে পারছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার টানা ক্ষমতায় আছে বলেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। সম্প্রীতি বজায় আছে বলেই দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে।
আজ শুক্রবার রাতে শরীয়তপুরের নড়িয়ার ঘরিষার পালপাড়া মন্দিরে তিনব্যাপী কিত্তন অনুষ্ঠানের শেষে শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, জননেত্রী শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ কারো হাতে নিরাপদ নয়। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন ও সমৃদ্ধির পথে বিশ্বের বিস্ময়। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে।
শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবেন এ কথা উল্লেখ করে এনামুল হক শামীম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্যপীড়িত বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন। শেখ হাসিনার জন্যই আজ আমরা বিশ্বে আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে চলতে পারি। শেখ হাসিনা পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বিশ্বের ইতিহাসে এক বিরল রেকর্ড সৃষ্টি করবেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এসএম সিরাজুল ইসলাম, উপজেলার সহ-সভাপতি ও ঘরিষার ইউপি চেয়ারম্যান আব্দুর রব খান, সহ-সভাপতি লিটন মোল্যা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আদিল মুন্সী, যুবলীগের যুগ্ম আহবায়ক উজ্জ্বল মীর মালত, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি নুর এ আলম আশিক, উপজেলার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকাশ, মন্দিরের সভাপতি নীলকৃষ্ণ পাল ও সাধারণ সম্পাদক শান্তি ঘোষ এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat