ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১২-০৪
  • ৫৬৬৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর জেলাবাসীর প্রাণের উৎসব ৩২তম মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলা-২০২৩ শুরু হতে যাচ্ছে ৮ডিসেম্বর। ১৯৯২ সালে মুক্তিযুদ্ধের চেতনায় দল-মত নির্বিশেষে চাঁদপুর শহরের হাসান আলী মাঠে অঙ্গীকার পাদদেশে এ মেলার শুরু হয়।
আগামী ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবসে শহরের আউটার স্টেডিয়ামে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
মেলার উদ্বোধন করবেন মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম। বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী ও পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মেলার স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লে. (অব.) এমএ ওয়াদুদ। সঞ্চালনায় থাকবেন মেলার মহাসচিব হারুন আল রশিদ।
এবারের মেলায় মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ’৭১সহ দেড় শতাধিক স্টল থাকবে। প্রতিদিন মেলায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণসহ বিভিন্ন জেলা থেকে আগত সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে নৃত্য, সংগীত ও নাটক মঞ্চস্থ হবে।
মেলার স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লে. (অব.) এমএ ওয়াদুদ বলেন, বাঙালি জাতির মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আহবানে ১৯৭১ সালে সামরিক, বেসামরিক ও সকল মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ ও ত্যাগ তিতীক্ষার মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভূমি স্বাধীন হয়। মহান এ মুক্তিযুদ্ধকে স্মৃতিময় ও নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস জানাতে ১৯৯২ সাল থেকে আমাদের প্রয়াস। আশা করি সকলের সহযোগিতায় আমাদের এ মেলা সফলতা পাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat