ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-১২-০৪
  • ৭৮৮৯২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৮ বিভাগের ৪৭ জন ইউএনওকে বদলির সুপারিশ অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (চলতি দায়িত্ব) মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
ইতোপূর্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে ওসি ও ইউএনওদের বদলীর বিষয়ে নির্দেশনা দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। সে নির্দেশনা মোতাবেক ৪৭ জন ইউওনকে বদলির অনুমোদন চাইলে কমিশন তা অনুমোদন করেছে।  
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৩২০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ২৫০ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করা যেতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat