ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-১২-০৮
  • ৭৮৯৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, এখন পর্যন্ত নির্বাচন কমিশন সঠিকভাবেই আছে। কারণ সরকারি দলের এতগুলো এমপি-মন্ত্রীকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শোকজ করেছে। এটা ইতিপূর্বে আর কখনো হয়নি। তাই আমি আশা করছি, প্রধানমন্ত্রী তার দেওয়া কমিটমেন্ট রাখবেন এবং নির্বাচন সুষ্ঠুভাবেই হবে।
শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।তৈমুর আলম বলেন, জাতীয় পার্টি সরকারি দলের সঙ্গে মহাজোটে আছে। তারা মন্ত্রী পরিষদেও গিয়েছে। তাই তারা বিরোধী দল হতে পাতে না। তৃণমূল বিএনপিই প্রধান বিরোধী দল। আমাদের সঙ্গে ৮-১০টি দল জোটভুক্ত হয়েছে।
তৃণমূল বিএনপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বৈঠককে ইতিবাচক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আমরা এতো অল্পসময়ে সারাদেশে প্রায় সব আসনে প্রার্থী দিতে পেরেছি। এতে ইউরোপীয়ান ইউনিয়ন আমাদের প্রতি সন্তুষ্ট। আমরাও নির্বাচনের পরিবেশ পরিস্থিতির বিষয়ে তাদেরকে অবগত করেছি।
তৃণমূল বিএনপির মহাসচিব বলেন, তৃণমূল বিএনপি সরকারের সঙ্গে কখনোই জোটে যাবে না। নিজেদের জোট নিয়েই তার দল আলাদাভাবে নির্বাচন করবে। সরকার বিরোধী এই মহাজোটের নেতৃত্বে থাকবে তৃণমূল বিএনপি। জোট তৃণমূল বিএনপি নামেই হবে। অন্য কোনো দলের নাম হবে না।
নির্বাচন কমিশনের প্রতি কোনো অভিযোগ না থাকলেও পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন তৈমুর। সরকারি দলের এমপি-মন্ত্রীদের পক্ষপাতিত্বসহ নাশকতায় জড়িত নেই বিএনপির এমন সাধারণ নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ হয়রানি করছে অভিযোগ তুলে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহবান জানান তিনি।
তৈমুর বলেন, বিএনপির সবাইতো গাড়িতে আগুন দেয় নাই। যারা দিয়েছে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেবে। তবে যারা এর সঙ্গে জড়িত নেই তাদের হয়রানি বন্ধ করা হোক। প্রধানমন্ত্রীর কাছে আমি দাবি করছি।
রাজনৈতিক কারাবন্দিদের জামিন দিলে যদি রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হয় সেক্ষেত্রে বিষয়টি বিবেচনা করতে সরকারের প্রতি অনুরোধও জানান তৃণমূল বিএনপির মহাসচিব। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat