ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-১২-১১
  • ৪৫৫৬০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আমরা যখন বিজয়ের দ্বারপ্রান্তে ১৯৭১ সালের ১১ ডিসেম্বর তখন অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যসহ জাতীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে মুক্তবাংলায় প্রথম জনসভাটি হয় যশোর টাউন হল ময়দানের মুক্তমঞ্চে।  
আজ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্যদিয়ে উদযাপিত হয়েছে মুক্তবাংলায় বাংলাদেশ সরকারের প্রথম জনসভার দিন। সন্ধ্যায় টাউন হল ময়দানের স্বাধীনতা মঞ্চে আলোচনা সভায় সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার। বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফিরোজ কবির, যশোর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ, যুদ্ধকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি, জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি ফরাজী আহমেদ সাইদ বুলবুল, জয়তী সোসায়েটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ^াস এবং ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাজেদ রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিনারা খন্দকার ও আহসান হাবিব পারভেজ। 
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেছেন, ১১ ডিসেম্বর আমাদের জাতির জন্য একটি স্মরণীয় এবং গুরুত্ববহ দিন। এটা গৌরবের এবং অহংকারের। 
এরআগে বিকেল থেকেই মঞ্চে পরিবেশিত হয় সংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত এবং নৃত্যসহ মঞ্চস্থ হয়েছে গীতি নৃত্যনাট্য ‘অপারেশন সার্চলাইট’। 
যশোরের বিভিন্ন সংগঠনের  শিক্ষার্থী শিল্পীরা অংশ নেয় এই অনুষ্ঠানে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat