ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-১২-১২
  • ৪৫৭৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কপ-২৮ শীর্ষ সম্মেলন: চুক্তি ছাড়াই আয়োজকদের বেঁেধ দেয়া সময় পার
দুবাই, ১২ ডিসেম্বর, ২০২৩(বাসস ডেস্ক): কপ-২৮ শীর্ষ সম্মেলন আয়োজনকারীরা একটি চুক্তিতে পৌঁছাতে যে  সময় সীমা বেঁধে দিয়েছিল তা মঙ্গলবার শেষ হয়ে গেছে।
তবে আলোচকরা আশা করছেন, তারা বাড়তি সময় ধরে আলাপ আলোচনা চালিয়ে যাবেন।
কপ-২৮ এর প্রেসিডেন্ট সুলতান আল জাবের ১৩ দিনের আলোচনার পর আনুষ্ঠানিক সমাপ্তির আগে একটি চুক্তির আহ্বান জানিয়েছিলেন।
তিনি গত ৬ ডিসেম্বর বলেছিলেন, আমরা আগামী ১২ ডিসেম্বর সকাল ১১টার মধ্যে একটি চুক্তির ঘোষণা দিতে পারবো।
কিন্তু জলবায়ু পরিবর্তন রোধে জীবাশ্ম জ্বলানির ব্যবহার ক্রমশ কমিয়ে আনার বিষয়ে একটি প্রস্তাবিত চুক্তি নিয়ে শনিবার বিতর্কে জড়িয়ে পড়ে বিভিন্ন দেশ।
কয়েকটি দেশ চাইছে, কপ-২৮ এর আলোচনায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার করা বা না করা নিয়ে নয়, বরং জলবায়ু দূষণ কমিয়ে আনার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হোক। তালিকায় জ্বালানি তেল উৎপাদন ও রপ্তানিকারক শীর্ষ দুই দেশ সৌদি আরব ও রাশিয়া রয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ অনেক দরিদ্র দেশ (অন্তত ৮০টি দেশ) যারা জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে তারা কপ-২৮ সম্মেলনে একটি চুক্তি চান। তাদের দাবি জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের বিষয়টি চুক্তিতে স্পষ্ট করে উল্লেখ থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat